চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের জন্য তিনি দায়ী বলে অভিযোগ করেছে আইসিসি।

আইসিসি বলেছে, এই অপরাধগুলি ২৪ ফেব্রুয়ারি ২০২২ এরপর থেকে ঘটে চলেছে যখন রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনের উপর আক্রমণ শুরু করেছিল।

অবশ্য রাশিয়া তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের এই অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত মিঃ পুতিনকে শিশু নির্বাসনের সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে এবং বলেছে, এটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তিনি সরাসরি এই অপরাধ করেছেন, পাশাপাশি অন্যরা যারা এই কাজ করেছে সেখানেও তার দায় রয়েছে।

আদালত আরও বলেছে, রাশিয়ান নেতা শিশুদের নির্বাসিত করার কাজ আটকাতে তার ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন।

Reneta

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানা অর্থহীন।

মারিয়া জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তগুলি আইনি দৃষ্টিকোণ সহ আমাদের দেশের জন্য কোন অর্থ বহন করেনা।

কারণ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার করার কোনো ক্ষমতা আইসিসির নেই এবং আইসিসি শুধুমাত্র সেইসব দেশের মধ্যেই এখতিয়ার প্রয়োগ করতে পারে যারা আন্তর্জাতিক অপরাধ আদালত চুক্তিতে স্বাক্ষর করেছে।

রাশিয়া সেই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয় – তাই এই গ্রেপ্তারি পরোয়ানার কোন মূল্য নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইউক্রেনগ্রেপ্তারি পরোয়ানাভ্লাদিমির পুতিনযুদ্ধাপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT