চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণিমা, হ্যাশট্যাগ তিন প্রজন্মের ক্রাশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
বিনোদন
A A

অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিত্ব, সেন্স অব হিউমার দিয়ে দর্শক হৃদয়ে ঠাঁই করে নেয়া তারকা পূর্ণিমার জন্মদিন ১১ জুলাই। রূপে গুণে এই লাস্যময়ী গেল কয়েক বছরে হয়েছেন জাতির ক্রাশ!

বছর যায় বছর আসে কিন্তু পূর্ণিমার বয়স বাড়ে না! জন্মদিন এলেই কমবেশী এই প্রশ্নটির মুখোমুখি হতে হয় পূর্ণিমাকে!

এবারের জন্মদিনটি পূর্ণিমা তার কন্যা আরশিয়া উমায়জা ও স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে ঢাকার বাইরে উদযাপন করছেন। পূর্ণিমা জানালেন, বার্থডে সেলিব্রেশনের প্ল্যানে ঢাকার বাইরে আসা। তিনি বলেন, অনেকগুলো কেক, ফুল এবং ঢাকার বাইরে এসে সারপ্রাইজ দিয়ে পালন করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান, শাবনূর থেকে অসংখ্য সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন পূর্ণিমা। সেই সব শুভেচ্ছা জানানো পোস্টে পূর্ণিমাকে উদ্দেশ্য করে অনেকেই মজা করে বলছেন, সব নায়িকার বয়স বাড়ে, কিন্তু পূর্ণিমার কেন বয়স বাড়ে না? রহস্য কী?

চ্যানেল আই অনলাইনকে পূর্ণিমা বলেন, আমার তো বয়স বাড়েনি! আমি ফিল্ম শুরু করেছিলাম ১৩ বছর বয়সে। আমার চেয়ে ৭ কিংবা ১০ বছরের সিনিয়র অভিনেত্রীরা আছেন যারা আমার চেয়েও নিজেকে জিম কিংবা অন্যকিছু করে সুন্দরভাবে ধরে রেখেছেন। এটা নির্ভর করে কে নিজেকে কীভাবে মেইনটেইন করছেন। সেই তুলনায় আমি বরং কিছুই করি না। জিম করি না, ফটোশুট করি না কিছুই করিনা।

পূর্ণিমা মনে করেন, তার বয়স কেন বাড়ে না কিন্তু তিনি যে ক্রাশ এটা বলাটা এক প্রকার ট্রেন্ড হয়ে গেছে! মনের মাঝে তুমি’র এই নায়িকা বলেন, আমি তিন প্রজন্মের ক্রাশ এটা না বললে হয় না তাই সবাই বলে! অনেকটা এমন পূর্ণিমা হ্যাশট্যাগ তিন প্রজন্মের ক্রাশ! আমার তো এখন এটাই ফিল হয়। আমি তো খুব অল্প বয়স থেকে অভিনয় করি। তখন যারা সিনেমা দেখতো তারা আমাকে একইভাবে দেখছে, তাদের সন্তানরাও আমাকে দেখছে।

Reneta

চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন পূর্ণিমা। লম্বা সময় তার ক্যারিয়ারে সাফল্যের পাল্লা বেশ ভারী। তিনি অভিনয় করেছেন স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, হৃদয়ের কথা, সুভা, মনের সাথে যুদ্ধ, মা আমার স্বর্গ, বাঁধা, ওরা আমাকে ভালো হতে দিল নাসহ অন্য ছবি।

পূর্ণিমা বলেন, মানুষ আমাকে এখনও অনেক ভালোবাসে, আমার জন্য দোয়া করে, প্রতিনিয়ত তাদের থেকে উৎসাহ পাই এটা জীবনের অনেক বড় প্রাপ্তি। তাছাড়া মানুষ আমাকে ভুলে যায় নি, এটাই তো অনেক। এখনো দর্শকরা মনে রেখেছেন, ভালোবাসা দিচ্ছেন। তাদের সবার জন্য ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিননায়িকাপূর্ণিমামনের মাঝে তুমিমনের সাথে যুদ্ধলিড বিনোদনসিনেমাসুভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT