যে কোনো উৎসবে আয়োজনে বিশেষ অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই। শারদীয় দুর্গাপূজাতেও হচ্ছে না ব্যতিক্রম।
এবার নানা আয়োজন অনুষ্ঠানের মধ্যে থাকছে মাহবুবা ইসলাম সুমী পরিচালিত বিশেষ টেলিছবি ‘অন্য পুরুষ’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, সম্পর্কের টানাপোড়েন নিয়ে টেলিছবির গল্প। যা ১১ অক্টোবর দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে পূজার এই বিশেষ টেলিছবিটি।
পুরোপুরি কলকাতায় শুটিং হওয়া টেলিছবিটিতে সুমী ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, রিটা হোসেন, এবং কলকাতার রিমঝিম ও দেবদূত ঘোষ।








