বিনোদন

ঈদে আসছে পূজা চেরীর সিনেমা ‘আগন্তুক’

বাংলাদেশি নারী অভিনেত্রী সিনেমার দৃশ্যে, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী অভিনেত্রী সিনেমার দৃশ্যে, নাটকীয় পরিবেশে, আলো ও ছায়ার মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ঈদুল আজহায় মুক্তির পেতে যাচ্ছে তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ। এই তালিকায় যোগ হলো আরও এক ছবি। নায়িকা পূজা চেরী অভিনীত এ সিনেমার নাম ‘আগন্তুক’।

এর ফলে রোজার ঈদে এক ডজন ছবি মুক্তি পেলেও এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সর্বমোট পাঁচটি ছবি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি। তিনি বলেন, এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি জংলি মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি।

সোমবার আগন্তুক আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে বাঁধা নেই উল্লেখ করে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে আলাপ করেছি। ‘আগন্তুক’ তারা প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।

সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। জানা যায়, দুবছর আগেই এর শুটিং শেষ হয়। পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এতোদিন ‘আগন্তুক’র মুক্তি আটকে ছিল।

বিষয়:আগন্তুক পূজা চেরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…