রাজনীতি

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি গণ অধিকার পরিষদের

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য গণ অধিকার পরিষদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাতে গণ অধিকার পরিষদের নেতারা সমাবেশে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সংগঠনটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়ের দাবি। অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মানবিক করিডরের নামে খাল কেটে কুমির আনা যানা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নুরুল হক নুর। তিনি বলেন, জুলাইয়ের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা এই সরকারের কারণে ফাটল ধরেছে।

গণঅধিকারের সভাপতি বলেন আরও বলেন, জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দেয়া এখন সময়ের দাবি। না হলে সংকট আরও বাড়বে। নির্বাচনী রোডম্যাপের জন্য প্রয়োজনে আবার মাঠে নামার ঘোষণাও দেন তিনি।

বিষয়:গণ অধিকার পরিষদ নির্বাচন সভাপতি নুরুল হক নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…