চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান সংঘাত: পিএসএল সরিয়ে নেয়া হল আমিরাতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারতের ড্রোন আছড়ে পড়ে। সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ হওয়ার কথা ছিল রাতে। ঝুঁকির কথা মাথায় রেখে ম্যাচটি স্থগিত করার পর আসরই সরিয়ে নেয়া হল সংযুক্ত আরব আমিরাতে, জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, আসরের বাকি ম্যাচের তারিখ ও সময় পরে জানিয়ে দেয়া হবে। গ্রুপপর্বে বাকি আছে এখনও ৮টি ম্যাচ। পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি বিদেশি খেলোয়াড়দের সাথে দেখা করার পর তারা লিগ নিয়ে পুনরায় ভাবার কথা বলেন। পরে সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।

বিদেশি খেলোয়াড়রা ইতিমধ্যেই পাকিস্তান ছেড়ে আরব আমিরাতে যাওয়া শুরু করেছেন। গ্রুপের খেলার চারটি রাওয়ালপিন্ডিতে, একটি মুলতানে এবং শেষ তিনটি লাহোরে হওয়ার কথা ছিল।

Banglabid

পিএসএল সংযুক্ত আরব আমিরাতের সাথে পরিচিত। এটি ২০১৬ সালে আরব আমিরাত থেকে আসর যাত্রা করেছিল। ২০১৭ আসরের ফাইনাল বাদে প্রথম দুটি আসর সম্পূর্ণভাবে সেখানে খেলা হয়েছিল। কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ মৌসুমের কিছু অংশও দেশটিতে হয়েছিল।

পিএসএল পিছিয়ে গেলে প্রভাব পাকিস্তানের আন্তর্জাতিক সিরিজের উপর পড়তে পারে। ফাইনালের তিনদিন পর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। পিসিবি জানিয়েছে, সিরিজের ভাগ্য নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএইপাকিস্তানপিএসএলবাংলাদেশভারতভারত-পাকিস্তান যুদ্ধলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত

পরবর্তী

অদৃশ্য চরিত্র রোকেয়া এতো জনপ্রিয় হলো কীভাবে?

পরবর্তী
অদৃশ্য চরিত্র রোকেয়া নিয়ে আলোচনা ও জনপ্রিয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

অদৃশ্য চরিত্র রোকেয়া এতো জনপ্রিয় হলো কীভাবে?

চালের বাজারে বিভিন্ন ধরনের চাল ও সবজি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে কমতে শুরু করেছে চালের দাম

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT