ফুটবল

পিএসজির বিরুদ্ধে খেলোয়াড়দের ‘জিম্মির’ অভিযোগ

ফুটবল খেলোয়াড় মাঠে কথা বলছেন, পিএসজি দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে একজন খেলোয়াড় তার দলের জন্য নির্দেশনা দিচ্ছেন, পিএসজি জার্সিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালির তারকা মিডফিল্ডার মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট ডোনাতো ডি ক্যাম্পলি দাবি করেছেন, ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন খেলোয়াড়দের ‘জিম্মি’ করে রাখে। খেলোয়াড়দের ‘বন্দি’ করে রাখা হয় বলেও অভিযোগ তার।

ডি ক্যাম্পলি বলছেন, ভেরাত্তি যখন বার্সেলোনায় যেতে চেয়েছিলেন তখন পিএসজি স্পষ্ট জানিয়েছিল যে তাকে বরখাস্ত করা হবে। এরপর ২০১৭ সালে ইতালীয় মিডফিল্ডার এজেন্ট পরিবর্তন করেও সেই অবস্থার কোনো পরিবর্তন আনতে পারেননি।

‘প্যারিসে খেলোয়াড়রা মূলত বন্দি, ক্লাব যা চায় সেটা ছাড়া কিছু করতে পারে না। এটা বন্দিশালা এবং জিম্মিদশার মতো।’ এমনই বলছেন ক্যাম্পলি।

‘পিএসজির আচরণ বন্দিদশার মতো। আমরা বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা অবশ্যই আমির পছন্দ করেননি। এমনকি আল খেলাইফি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সাথে এমন চেষ্টা চালিয়ে যেতে থাকি তবে ভেরাত্তি আমাকে বাদ দেবে। এবং এভাবেই এটার সমাপ্তি ঘটে। আমি নিশ্চিত মার্কো শঙ্কিত ছিল, সে এটা স্বীকার করবে না কিন্তু এটাই ঘটেছে।’

ক্লাবে ফরাসি তারকা কাইলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েনের মধ্যে এমন বিস্ফোরক মন্তব্য এলো। ২৪ বর্ষী এমবাপে অনেক আগেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন পার্ক ডে প্রিন্সেসে নতুন করে চুক্তি করছেন না।

বিষয়:খেলাইফি পিএসজি বার্সেলোনা ভেরাত্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…