ফুটবল

পিএসজির রেকর্ড, মেসির রেকর্ড

আবারও লিগ ওয়ান চ্যাম্পিয়ন ফরাসিরা

মেসি ও মারকুইনোস ফুটবল মাঠে একসঙ্গে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির খেলোয়াড় মেসি ও মারকুইনোস ফুটবল মাঠে একসঙ্গে উদযাপন করছেন, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরাসি সৌরভ ছড়িয়ে ফ্রান্সের লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা জিতেছে মহাতারকা লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেইন। ক্লাবের রেকর্ড শিরোপার রাতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে গোল করার রেকর্ডে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

শনিবার ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা টেবিলের ১৫ নম্বরে থাকা স্ট্রাসবার্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাতে এক ম্যাচ হাতে রেখে টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের উৎসবে মাতে মার্কিনহোসের দল।

পার্ক ডে প্রিন্সেসের ক্লাবটি স্ট্রাসবার্গের বিপক্ষে ড্র করা ম্যাচে একমাত্র গোলটি করেন কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। এ গোলের মাধ্যমে তিনি ইউরোপের শীর্ষ লিগে গোলসংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন।

ইউরোপে শীর্ষ পাঁচ লিগের হিসেবে ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করে শীর্ষে ছিলেন সিআর সেভেন। ৪৯ ম্যাচ কম খেলে পর্তুগীজ মহাতারকাকে ছাড়িয়ে গেলেন মেসি। ৫৭৭ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৪৯৬টি।

মেসি এখন পর্যন্ত পিএসজির হয়ে দুই আসরে ২২টি গোল করেছেন, খেলেছেন ৫৭টি ম্যাচ। লিগ ওয়ান ও লা লিগা, সবমিলিয়ে মেসি ১২ বার লিগ শিরোপা জিতলেন।

বিষয়:আর্জেন্টিনা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল পিএসজি ফ্রান্স লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…