ফুটবল

আলোচনার পরই পিএসজি ছাড়বেন পচেত্তিনো

পচেত্তিনো পিএসজি ছাড়ার পরিকল্পনা করছেন, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পচেত্তিনো পিএসজি ছাড়ার পরিকল্পনা করছেন, আলোচনা চলছে, ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই পিএসজি ছেড়ে যাচ্ছেন দলটির কোচ মাউরিসিও পচেত্তিনো। চলতি সপ্তাহের শেষে ক্লাবের সঙ্গে আলোচনার পরই প্যারিস ছাড়বেন ৫০ বর্ষী এই আর্জেন্টাইন।

পচেত্তিনোর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আগে থেকেই চলছে জোর আলোচনা। সবচেয়ে বেশি জিনেদিন জিদানের নামই শোনা যাচ্ছে। ফ্রেঞ্চ কিংবদন্তিকে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের কোচ হিসেবে দেখতে চেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্প্যানিশ গণমাধ্যমে খবর বেরিয়েছিল ক্লাবটির মালিকদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে ইতিমধ্যে কাতারে গেছেন ফুটবল মাঠের এক সময়ের মহাতারকা। তবে খবরটি ভুয়া বলে উড়িয়ে দেন ফ্রেঞ্চম্যানের উপদেষ্টা মিগ্লিয়াসিও। তার ভাষ্য ছিল, ‘পিএসজির সঙ্গে চুক্তিবিষয়ক সব গুজব ভিত্তিহীন। পিএসজি মালিক সরাসরি আমার বা জিদানের সঙ্গে যোগাযোগ করেননি।’

তবে পিএসজির ভবিষ্যৎ কোচ হওয়ার ক্ষেত্রে জিদানের পাশাপাশি আরও দুইজনের নাম উঠে এসেছে। তারা হলেন – রোমার দায়িত্বে থাকা হোসে মরিনহো এবং ফ্রেঞ্চ ক্লাব
নিসের কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার।

গত মৌসুমে লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই বাদ পড়ে পিএসজি। আর তাতেই অনেকে পচেত্তিনোর শেষ দেখে ফেলেছিল। বাস্তবে যে তেমনটাই হতে যাচ্ছে, এটা এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ওলে গানার সোলশেয়ারকে অব্যাহতি দেয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন রালফ র‍্যাঙ্গনিক। নরওয়েজিয়ান সোলশেয়ারের উত্তরসূরি হিসেবে পচেত্তিনোকে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে রেড ডেভিলদের দায়িত্ব পান এরিক টেন হাগ। তাই পিএসজি ছাড়ার পর পচেত্তিনো নতুন ঠিকানা কোথায় হবে, সেটি পরিষ্কার নয়।

বিষয়:গাল্টিয়ার পচেত্তিনো পিএসজি মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…