পিএসজি ডাকলেও আমাকে খুঁজে পাবে না

ফুটবল তারকা লিওনেল মেসি একটি ম্যাচের সময় হাসিমুখে বসে আছেন, পেছনে ফুটবল মাঠের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ক্রিস্তোফ গালতিয়েরের পরিবর্তে পিএসজির কোচের দায়িত্ব নেবেন হোসে মরিনহো- এমন খবর ইউরোপীয় গণমাধ্যমে। মরিনহো অবশ্য নিজেই সে সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিয়েছেন, ‘যদি তারা ডাকেও, তাহলে আমাকে খুঁজে পাবে না।’
লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাবটি। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বাদ পড়ায় গালতিয়েরের চাকরি নড়বড়ে হয়ে পড়েছে। প্যারিসে তার থেকে যাওয়ার সম্ভাবনা কম।
রোমার সঙ্গে মরিনহোর ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। সেই মেয়াদ শেষের আগে পর্তুগিজ কোচ অন্যকোথাও যাওয়ার কথা ভাবছেন না, জানালেন এমনই।
বৃহস্পতিবার ঘরের মাঠে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ইউরোপা লিগের সেমির প্রথম লেগে মাঠে নামবে রোমা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






