চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টিতে ব্যর্থ, তবু পিএসজিকে ফাইনালে নিলেন এমবাপেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড় এমবাপেই ও তার সতীর্থরা ম্যাচের পর সংবর্ধনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সের ভেতর ফাউলের শিকার হন কাইলিয়ান এমবাপে, রেফারি পেনাল্টির বাঁশি বাজান, ফ্রান্সের বিশ্বজয়ী তারকা নিজেই স্পটকিক নেন ৩৭তম মিনিটে, প্রতিপক্ষ গোলরক্ষক স্টিভ মান্দান্ডা শটটি ঠেকিয়ে দেন। তিন মিনিট পর অবশ্য ঠিকই জালের দেখা পান এমবাপে। তাতে রেনেকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালের টিকিট কেটেছে পিএসজি।

পার্ক ডে প্রিন্সেসে বুধবার রাতে আসরের সেমিফাইনালে স্টেড রেনের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে ফরাসি জায়ান্ট দলটি। ফ্রেঞ্চ কাপে নিজেদের ১৫তম ট্রফি উঁচিয়ে ধরা থেকে ক্লাবটি এখন একধাপ দূরে।

পাল্টা আক্রমণে ফ্যাবিয়ান রুইজের বাড়ানো বল নিয়ে ডানপায়ের শটে এমবাপে লক্ষ্যভেদ করেন। যেটি গড়ে দেয় ম্যাচের ফল। ফ্রেঞ্চ কাপের চলতি আসরে এটি ২৫ বর্ষী ফরোয়ার্ডের অষ্টম গোল।

Banglabid

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘প্রথমার্ধ কঠিন ছিল। তবে আমরা সম্পূর্ণরূপে খেলায় আধিপত্য রেখেছিলাম। রেনে খুব ভালো খেলেছিল। প্রথমার্ধে আমাদের খেলায় অনেক গতি ছিল এবং দ্বিতীয়ার্ধে আমাদের দুই গোল করার সুযোগ ছিল। তবে মান্দান্ডা দুর্দান্ত ছিল। যেকোনো দেশে কাপ জেতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি মৌসুমের শুরু থেকেই আমাদের অন্যতম উদ্দেশ্য।’

লিগ ওয়ানে টেবিলের শীর্ষে আছে পিএসজি। আসরে শনিবার তাদের প্রতিপক্ষ ক্লেরমন্ট। পরে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার তারা বার্সেলোনার মুখোমুখি হবে। ম্যাচ দুটি নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন এনরিকে।

‘চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবার আগে আমাদের ক্লেরমন্টের ম্যাচের কথা ভাবতে হবে। দলের জন্য সব প্রতিযোগিতায় উচ্চ পর্যায়ে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমার সাবেক দলের (বার্সেলোনা) বিপক্ষে খেলাটা সুন্দর হবে। কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং একটি দুর্দান্ত খেলা যেন খেলতে পারি, সেটাই চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিকেফ্রেঞ্চ কাপলিড স্পোর্টসস্টেড রেনে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT