চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি সভাপতির বাড়িতে পুলিশের অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতারে এক ব্যক্তিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফির ফ্রান্সের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযোগ আনা আলজেরিয়ান বংশোদ্ভূত সেই ব্যক্তির নাম তাইয়েব বেনাবদেররহমান। তিনি একজন পেশাদার লবিস্ট।

৪২ বর্ষী লবিস্ট তাইয়েবের অভিযোগ, ২০২০ সালে তাকে কাতারে আটকে রেখে নির্যাতন করা হয়। যার পেছনে কলকাঠি নেড়েছেন খেলাইফি।

গণমাধ্যমে প্রতিবেদন, নাসের আল খেলাইফির কিছু বিতর্কিত কর্মকাণ্ডের গোপন নথি আছে তাইয়েবের কাছে। সে কারণেই তাকে কাতারে ৬ মাস আটকে রেখে নির্যাতন করা হয়েছিল।

Banglabid

মধ্যপ্রাচ্যে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনেছে বেইন স্পোর্টস। ফিফার থেকে এই সম্প্রচার সত্ত্ব কিনতে দুর্নীতির আশ্রয় নিয়েছিল কাতার। যাতে সম্পৃক্ত ছিলেন খেলাইফিও। খবর, এমন তথ্যের নথিপত্রও আছে তাইয়েবের কাছে। খেলাইফির খুব ঘনিষ্ঠজনের থেকে এমন তথ্য সংগ্রহ করেছেন তাইয়েব।

ভিডিও ও নথি উদ্ধারের জন্যই খেলাইফি তাকে আটকে রেখে নির্যাতন করেছেন, এমন অভিযোগ তাইয়েবের। আরও জানান, সেই নথি প্রকাশ না করার চুক্তিতে দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর তাকে মুক্তি দেয়া হয়।

অনেকদিন চুপ থাকার পর এবার সবকিছু নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্সের আদালত। যার প্রেক্ষিতে নাসের আল খেলাইফির বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে বাড়িতে পুলিশ অভিযান চালায়। তাইয়েবের বিরুদ্ধেও আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে পিএসজি চেয়ারম্যানকে ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাইফিপিএসজিফ্রান্সলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT