ফুটবল

মেসি-এমবাপেদের কোচ হচ্ছেন গালতিয়ের?

ফুটবল কোচ গালতিয়ের মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল কোচ গালতিয়ের মাঠে দলের জন্য নির্দেশনা দিচ্ছেন, পেছনে দর্শক বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুক্তি শেষের একবছর আগেই মাউরিসিও পচেত্তিনোকে দায়িত্ব থেকে সরিয়ে কোচ খুঁজছে পিএসজি। জিনেদিন জিদান ছিলেন আলোচনায়। প্যারিসের ক্লাবটিতে যেতে আগ্রহী নন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। বিকল্প হিসেবে ক্রিস্তোফ গালতিয়েরের কথা ভাবছে লিগ ওয়ান জায়ান্টরা।

আগামী সপ্তাহের মধ্যে ফরাসিদের সাবেক ফুটবলারকে মেসি-এমবাপেদের কোচ হিসেবে নিয়োগ দিতে এগিয়ে চলেছে পিএসজি। গালতিয়েরের সাথে আলোচনা অনেকদূর এগিয়েছে বলেই খবর।

গালতিয়েরের ৮.৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিক চুক্তির দাবিতে রাজি হয়েছে পিএসজি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

২০২১ সাল থেকে ফরাসি ক্লাব নিসের কোচের দায়িত্ব সামলাচ্ছেন গালতিয়ের। তার আগে লিগ ওয়ানের আরেক ক্লাব লিলের কোচ ছিলেন ৪ বছর। ২০২০-২১ মৌসুমে লিলকে লিগ ওয়ান শিরোপা জিতেছেন ৫৫ বর্ষী কোচ। গত পাঁচ বছরে শুধুমাত্র ওই মৌসুমেই লিগ ওয়ান শিরোপাবঞ্চিত হয়েছে পিএসজি।

বিষয়:জিনেদিন জিদান পিএসজি লিগ ওয়ান লিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…