চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলেছিলাম– ‘আমাদের চেয়ে ভালো দল নেই, কেউ মানেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে গত মৌসুমে প্রথমবার শিরোপা জিতেছিল পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা এবারও পা রেখেছে ফাইনালে। সেমিতে বায়ার্ন মিউনিখকে বিদায় করে ইউরোপসেরার শিরোপা মঞ্চে গেছে লুইস এনরিকের দল। ম্যাচের পর ফরাসি জায়ান্টদের কোচ মনে করিয়ে দিলেন, গ্রুপপর্ব শেষে নিজেদের ‘সেরা দল’ উল্লেখ করার বিষয়টি।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে দ্বিতীয় সেমির ফিরতি লেগে ১-১এ ড্র হয়েছে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে এগিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে গেছে লুইস এনরিকের পিএসজি।

পরে পিএসজি কোচ এনরিকে বলেছেন, ‘‘আমাদের ফাইনাল নিশ্চিতের বিষয়টি আমি বিশ্বাস করতে পারি? হ্যাঁ। গ্রুপপর্ব শেষে বলেছিলাম মনে আছে? বলেছি– ‘আমাদের চেয়ে ভালো দল দেখছি না।’ সমালোচকরা পিএসজিকে অতটা ভালো অবস্থানে মানতে রাজি হননি, তবে আমি সঠিক ছিলাম।’’

‘বায়ার্ন আমাদের পর্যায়ের এবং আর্সেনালও এই মৌসুমের অন্যতম সেরা দল। তারা অবিশ্বাস্য বছর পার করছে এবং প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে আছে। তারাও এখন (ইউসিএল) ফাইনালে, তবে আমার দলের উপর বিশ্বাস রাখছি। গুরুত্বপূর্ণ কথাটা আন্ডারলাইন করে রাখুন।’

‘সবশেষ তিন বছর ধরে আমরা যেকোনো প্রতিপক্ষকে মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছি। এই দলকে বিবেচনায় নিতেই হবে, কারণ আমরা সবসময় লড়াইয়ের মধ্যে আছি। আজ দেখিয়েছি যে, লো-ব্লকে যখন আমাদের ডিফেন্ড করা দরকার, আমরা করতে পারি। আমরা যদিও এভাবে খেলতে পছন্দ করি না এবং খেলোয়াড়দেরও এভাবে খেলতে উৎসাহ দেই না, কিন্তু আমরা পারি। খেলোয়াড়দের এমন (যখন যা কার্যকরী) মানসিকতা দেখতে পারাটা অসাধারণ বিষয়, আমাদের রক্ষণে আমরা অনেক উন্নতি করেছি।’

টানা দ্বিতীয় শিরোপা থেকে কেবল এক জয় দূরে পিএসজি। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল, যারা ফাইনালে উঠেছে ২০ বছর পর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালএনরিকচ্যাম্পিয়ন্স লিগপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT