চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির দুঃসংবাদ, তারকা উইঙ্গার চোটে মাঠের বাইরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে ডান গোড়ালি মচকে যাওয়ায় পিএসজির তারকা উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। নর্থ লন্ডনে চেলসির বিপক্ষে বড় জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় ফরাসি তারকাকে।

বুধবার ক্লাবটি বিবৃতিতে বারকোলার চোটের কথা নিশ্চিত করেছে। পিএসজি জানিয়েছে, মঙ্গলবারের ম্যাচে বারকোলা লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন। ৫৯ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয় এবং আগামী কয়েক সপ্তাহ খেলতে পারবেন না।

অ্যাওয়েতে ৩-০তে জয়ের ম্যাচে গোলের শুরুটা করেছিলেন বারকোলা। পার্ক ডে প্রিন্সেসে প্রথম লেগেও গোল করেছিলেন তিনি। মৌসুমে এপর্যন্ত ১২ গোল করেছেন। চোটে আগামী মাসে হতে চলা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন বারকোলা।

কোয়ার্টারে পিএসজি ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে। লিগ ওয়ানের শীর্ষ দলটি আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচ খেলবে শনিবার, লিগে নিসের বিপক্ষে। অন্যদিকে বারকোলা ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

শেষ ষোলোয় দুই লেগ মিলে ৮-২ গোলের বিশাল জয় তুলেছে পিএসজি। প্রথম লেগে ৫-২ গোলের জয়ের পর দ্বিতীয় লেগে ফরাসিরা চেলসিকে হারায় ৩-০ ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিপার্ক ডে প্রিন্সেসপিএসজিবারকোলালন্ডনলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ

জুন ২৮, ২০২৬
ফিফা বিশ্বকাপ

কোন সমীকরণে গ্রুপ চ্যাম্পিয়ন পাচ্ছে তৃতীয় হওয়া দলকে?

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় আসবে গুণগত পরিবর্তন: তথ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬

বাজেট (২০২৬-২৭) পর্যালোচনা: কিছু পরামর্শ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই স্মার্ট গ্লাসে পরীক্ষায় নকল, এশিয়াজুড়ে উদ্বেগে সতর্কতা জারি

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT