চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ বছরের কারাবাসের পর নির্দোষ প্রমাণিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নির্দোষ প্রমাণিত ব্যক্তির ছবি, আদালত কক্ষে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছরের কারাবাসের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন জার্মানির নাগরিক মানফ্রেড গেনডিৎসকি। ১৩ বছর আগে খুনের দায়ে জেল হয়েছিল তার।

আনন্দবাজার জানিয়েছে, গত শুক্রবার মিউনিখের একটি আদালত তাকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিয়েছে। এখন ৬২ বছরের মানফ্রেডের দাবি, তার জীবনের ১৩টি হারানো বছর ফিরিয়ে দেওয়া হোক।

২০০৮ সালে জার্মানির মিসবাখ প্রদেশের রটাখ এগার্ন শহরের একটি আবাসন দেখভালের কাজ করতেন মানফ্রেড। সেই আবাসনের একটি ফ্ল্যাটের বাথটব থেকে উদ্ধার হয় ৮৭ বছরের এক বৃদ্ধার মৃতদেহ। বৃদ্ধা ছিলেন ওই ফ্ল্যাটেরই বাসিন্দা। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে, মানফ্রেডই খুন করেছেন বৃদ্ধাকে।

প্রতিবেশীদের কাছে বৃদ্ধার সঙ্গে তার ঝগড়ার কথা শুনে সেই সন্দেহ আরও ঘনীভূত হয়। গ্রেফতার করা হয় তাকে। ২০১৩ সালে তাকে যাবজ্জীবন কারাবাস দেয় জার্মানির একটি আদালত। গ্রেফতারি থেকে মামলা পর্যন্ত পুরো সময় জুড়ে তিনি বলেছিলেন, খুন করেননি তিনি। শেষমেশ গত শুক্রবার আদালতের রায়ে তার সততা সুবিচার পেয়েছে বলে মনে করছেন মানফ্রেড।

মিউনিখের আদালতের বিচারপতি জানিয়েছেন, নির্দোষ মানফ্রেডকে অন্যায়ভাবে গ্রেফতার করার ক্ষতিপূরণ হিসাবে তাকে চার লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে প্রশাসনকে। এর সঙ্গে এই ১৩ বছর ধরে জেলে কাটানো প্রতিটা দিনের জন্য ৮২ ডলার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরো বিচারের সময়টাই মাথা উঁচু করে বসেছিলেন মানফ্রেড। তার আইনজীবী রেজিনা রিক ফরেন্সিক ও কম্পিউটার সিমুলেশনসহ একাধিক আধুনিক পদ্ধতিতে প্রমাণ দাখিল করেন। সেই সব প্রমাণ খতিয়ে দেখে আদালত মানফ্রেডকে নির্দোষ সাব্যস্ত করে।

ট্যাগ: কারাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাচদের বিধ্বস্ত করে বাছাইপর্বে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

পরবর্তী

হ্যাক নয়, ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস: পলক

পরবর্তী
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের ছবি হাতে ধরা ব্যক্তির. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাক নয়, ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস: পলক

নেতা মির্জা ফখরুলের বক্তৃতা, সরকারবিরোধী মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে পদত্যাগের মাধ্যমে সংসদ বিলুপ্তের দাবি বিএনপি মহাসচিবের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT