চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৭:১৪ অপরাহ্ণ ১০, মে ২০২৫
শিক্ষা
A A

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শনিবার (১০ মে) দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, তীব্র গরম উপেক্ষা করেও ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে আসায় সবার প্রতি কৃতজ্ঞতা। জুলাই অভ্যুত্থানের সময় বারবার মনে হতো যে আমাদের আন্দোলনের দিনগুলো দীর্ঘ হতে চলেছে। আজ ৮-৯ মাস পরে আমাদের আরেকটা আন্দোলন করতে হচ্ছে এই আন্দোলনটিও আমাদের ধৈর্যের সাথে পরিচালনা করতে হবে। আওয়ামী লীগের ফায়সালা গত ৫ আগস্টেই হয়ে গেছে। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জুলাইয়ে আমরা একটি ম্যান্ডেট নিয়ে একত্রিত হলেও বর্তমানে ব্যক্তিগত চাওয়ার কারণে কেউ কেউ আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্নে নমনীয়তা দেখাচ্ছে। জুলাই অভ্যুত্থানে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ছিলাম আগামী দিনেও আমরা তাদের পাশে পাবো বলে আশা করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইসলামী বিশ্ববিদ্যালয়নিষিদ্ধের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT