চট্টগ্রাম

চট্টগ্রামে নিহত আইনজীবীর জানাজা সম্পন্ন, চলছে প্রতিবাদ কর্মসূচি

নিহত আইনজীবীর জানাজা চলাকালে উপস্থিত আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে নিহত আইনজীবীর জানাজা অনুষ্ঠিত হচ্ছে, প্রতিবাদ কর্মসূচি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর ভক্তদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে আজ বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা। বিক্ষোভ সমাবেশ করছেন তারা।

ইতিমধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজার নামাজ সম্পন হয়েছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষাচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিক্ষোভরত ভক্তদের সঙ্গে পুলিশ ও ছাত্রজনতার দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এইসময় আহত হন ৫০ জনেরও বেশি।

সেসময় রণক্ষেত্রে পরিণত হয় বন্দরনগরী চট্রগ্রাম। চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়ে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিষয়:আইনজীবী সাইফুল ইসলাম আলিফ প্রতিবাদ কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…