সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে তার ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ভোটপ্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
তবে শামীম মনে করেন, আমি জয়ী হলে প্রোগাণ্ডা হেরে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন তিনি।
শামীম আরও হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোন আশঙ্কা নেই। পরিবেশ সুন্দর। সুষ্ঠু ভোট হওয়ার প্রত্যাশা করছেন স্বতন্ত্র এই প্রার্থী।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।







