চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্তজীউ মন্দিরের জমি দখলের চেষ্টায় বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলার ঐতিহ্যবাহী টোরাকোটা শিল্পের অনুপম শিল্পকীর্তি বিশ্বখ্যাত বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত সনাতন ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান কান্তজীউ মন্দির অঙ্গনের জমি দখল করে মসজিদ নির্মাণের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১৭ বিশিষ্ট নাগরিক।

রোববার ২৪ মার্চ দেশের ১৭ বিশিষ্ট নাগরিকের সাক্ষরিত নাসির উদ্দীন ইউসুফ পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মহারাজা প্রাণনাথ রায়ের উদ্যোগে ও অর্থায়নে নির্মিত মন্দিরের দেয়ালে উৎকীর্ণ টেরাকোটা শিল্প কর্ম শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, মানব ইতিহাসের শিল্প ও রুচিবোধের সাক্ষ্য বহন করে। মন্দিরের গায়ে উৎকীর্ণ টেরাকোটায় শুধু রামায়নের ঘটনা ও চরিত্র নয়, মুসলিম সম্প্রদায়ের মোঘল সাম্রাজ্যের উল্লেখযোগ্য কীর্তি একই সাথে উৎকীর্ণ করা হয়েছিল।

কান্তজীউ মন্দিরে যে শিল্পীদের হাতে বিস্ময়কর চিত্রকলার সৃষ্টি হয়েছিল এবং যারা প্রকৌশলী ও শ্রমিক হিসেবে মন্দির নির্মাণ করেছিলেন তাদের সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের। মন্দিরের অনতি দূরে নয়াবাদে মন্দির নির্মাণ শ্রমিকদের নামাজের সুবিধার জন্য মহারাজা প্রাণনাথ রায়ের অর্থায়নে নয়াবাদ মসজিদ নির্মাণ করা হয়েছিল। অনিন্দ্য সুন্দর সেই মসজিদও একটি পুরাকীর্তি। কান্তজীর মন্দির নির্মাণকারী প্রকৌশলী ও শ্রমিকরাই এ মসজিদ নির্মাণ করেলছিলেন।

উল্লেখ্য, মন্দির ও মসজিদ নির্মাণ করেছেন মুসলিম সম্প্রদায়ের প্রকৌশলী ও শ্রমিকরা। সম্প্রীতির এমন নিদর্শন পৃথিবীতে বিরল। এই সম্প্রতির উদাহরণ বিশ্ব ইতিহাসে আমাদের দেশকে মহান করেছিল। সেই মহত্বের শক্তিকে কাজে লাগিয়ে এ জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।

সভ্যতার এ অনুপম নিদর্শন বাংলাদেশের গৌরব। এ প্রন্ততাত্ত্বিক নিদর্শন মানব সভ্যতার স্মারক। এটি গৌরবের স্মারক। কোনভাবেই এটিকে হুমকির মুখে ফেলা যাবে না। আমরা দৃঢভাবে উচ্চারণ করতে চাই, এ ধরণের আত্মবিনাশী কাজ যেকোন মূল্যে সরকার ও প্রশাসনকে রুখতে হবে।

Reneta

এছাড়া সম্প্রতি পবিত্র রমজান মাসে কতিপয় ধর্মান্ধ মৌলবাদী ব্যক্তি রমজানের পবিত্রতা রক্ষার নামে সনাতন ধর্মের মানুষের ওপর চড়াও হওয়া ও তাদের শারীরিকভাবে লঞ্ছিত করার ঘটনায় আমরা লজ্জিত ও ক্ষুব্ধ।

আমরা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধভাবে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিদাতা ১৭ বিশিষ্ট নাগরিক হলেন-
১.হাসান ইমাম
২.অনুপম সেন
৩.সারওয়ার আলী
৪.রামেন্দু মজুমদার
৫.আবেদ খান
৬.ফেরদৌসী মজুমদার
৭.মামুনুর রশীদ
৮.মফিদুল হক
৯.নাসির উদ্দীন ইউসুফ
১০.মুনতাসীর মামুন
১১.শাহরিয়ার কবীর
১২.কেরামত মওলা
১৩.মিলনকান্তি দে
১৪.লাকী ইনাম
১৫.সারা যাকের
১৬.শিমূল ইউসুফ
১৭.গোলাম কুদ্দুছ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান্তজীউ মন্দিরকান্তজীউ মন্দিরের জমিতে মসজিদ নির্মাণমন্দিরের জমিতে মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT