চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে কান্তজীউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলা শুরু

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৯:৪০ পূর্বাহ্ন ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অগণিত ভক্তের পূজা-অর্চনার মধ্যে দিয়ে দিনাজপুরে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপি রাস মেলা। বুধবার ৫ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কান্তজীউ মন্দিরের চারপাশে এবং বাইরে বসেছে বিশাল চত্বর জুড়ে মেলা।

গভীর রাতে ধর্মীয় আচার-আচরণে পুজোর মধ্যে দিয়ে পালিত হয় রাস উৎস। দেশের দূর দুরান্ত থেকে আসা হাজারও ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর। সারা রাত অগনিত ভক্তকুল তাদের মনোবাসনা পুরণে মন্দির দর্শন ও প্রার্থনা করেন। আয়োজকরা জানালেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে রাস মেলায় মিলন ঘটবে সব ধর্মের মানুষের। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

রাজ বংশের পরিবার প্রচলিত চিরাচরিত প্রথা অনুযায়ী প্রতিবছর পুর্ণিমা তিথিতে কান্তজীউ মন্দির প্রাঙ্গণে শুরু হয় রাস মেলা। রাতভর মন্দিরের চারদিকে ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ঐতিহাসিক এই মন্দির ঘিরে।

রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভিড় করে দেশ-বিদেশের হাজারো ভক্ত, পুন্যার্থী ও দর্শক। দূর-দুরান্ত থেকে তারা এখানে কেউ আসেন মনোবাসনা পুরনে, কেউ আসেন পুণ্য লাভের আশায় আবার কেউ আসেন মন্দির দর্শনে। রয়েছে অসংখ্য খাবারের দোকান, মৃৎ শিল্প, কারু শিল্প, চুরি, শাখা, সিঁদুরসহ নানা ধরনের ধর্মীয় পুস্তকের দোকান ।

মেলাকে আকর্ষণীয় করতে প্রদর্শনী ও সার্কাস, পুতুল নাচ আয়োজন রাখা হয়েছে। নওগাঁ, নাটোর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর, বৃহত্তর দিনাজপুর- রংপুর জেলার হাজার হাজার মানুষ রাস উৎসব দর্শন করতে এমনকি পার্শবর্তী দেশের পর্যটক এবং ভক্তবৃন্দের সমাগম ঘটেছে মেলায়।

রাস উৎসবের রাতে মন্দির আঙ্গিনায় রাত্রি যাপন করা মহাপূণ্যেও কাজ ভক্তরা বিশ্বাস করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কান্তজীউ মন্দিররাস পূর্ণিমারাস মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT