পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চলমান থাকলেই যে প্রকল্পকে বাঁচিয়ে রাখতে হবে তা নয়, যেসব প্রকল্প অর্থনীতির জন্য এই মুহুর্তে প্রয়োজনীয় নয় সেগুলো বাদ দিতে হবে। পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে প্রথম বৈঠকে তিনি আরো বলেন, বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কেন বারবার ব্যয় বাড়াতে হলো তা খতিয়ে দেখতে প্রতিবেদন তৈরি করা হবে।






