চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চশিক্ষার অগ্রাধিকার যুক্ত করে ‘হিট’ প্রকল্পের ডিপিপি সংশোধনের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিশ্বব্যাংক-এর চতুর্থ সাপোর্ট মিশন সভা

ছবি: ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিশ্বব্যাংক-এর চতুর্থ সাপোর্ট মিশন সভা

দেশের উচ্চশিক্ষা খাতের প্রকৃত চাহিদা ও সরকারি অগ্রাধিকার বিবেচনায় নিয়ে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) আগামী জুনের মধ্যে সংশোধনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান মামুন আহমেদ।

মঙ্গলবার ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিশ্বব্যাংক-এর চতুর্থ সাপোর্ট মিশন সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রকল্প সংশোধনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পরিকল্পনা কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা প্রয়োজন।

তিনি বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বৃহৎ উন্নয়ন উদ্যোগ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সব কার্যক্রম শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জন এবং বরাদ্দ অর্থের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ইউজিসির সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

Reneta

সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর একেএম মুনিরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, নারীর ক্ষমতায়নে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলা, আইকিউএসি সেল শক্তিশালী করা এবং ই-বুক ক্রয়সহ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী জুনে হিট প্রকল্পের মিডটার্ম রিভিউ উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে তৃতীয় সাপোর্ট মিশন সভায় প্রকল্পের অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ বলে মূল্যায়ন করে বিশ্বব্যাংক। হেকেপ প্রকল্পের ধারাবাহিকতায় ইউজিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইকিউএসিইউজিসিউচ্চশিক্ষাগবেষণাডিপিপি সংশোধনপরিকল্পনা কমিশনবাংলাদেশবিডিরেনবিশ্ববিদ্যালয়বিশ্বব্যাংকমামুন আহমেদশিক্ষা উন্নয়নশিক্ষা মন্ত্রণালয়হিট প্রকল্পহেকেপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের আড়ালে ক্ষমতার লড়াইয়ে আমেরিকা-চীন ও উপসাগরীয় শক্তি

জুন ১০, ২০২৬

বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

জুন ১০, ২০২৬

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বন্ধ ৩ ইউনিট

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্টে দেশে-বিদেশে তৎপরতা হয়েছে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT