বাংলাদেশ

দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক রিদওয়ানুর রহমান মারা গেছেন

চিকিৎসক অধ্যাপক রিদওয়ানুর রহমানের ছবি, বাংলাদেশি চিকিৎসক ও সমাজসেবক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক রিদওয়ানুর রহমানের ছবি, তিনি একজন সম্মানিত বাংলাদেশি চিকিৎসক ও সমাজসেবক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি ছিলেন বাংলাদেশে মেডিসিন বিভাগে একজন কিংবদন্তী শিক্ষক এবং দেশবরেণ্য চিকিৎসক। ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে তার গবেষণা চিকিৎসা বিজ্ঞানের সকল মহলে অনেক সমাদৃত হয়েছে৷ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর ১৬৭টি পাবলিকেশন এবং ৫২৮৪টি সাইটেশন রয়েছে। তার মৃত্যু বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। ১৯৮৩ সালে বিসিএস পঞ্চম ব্যাচের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে স্বাস্থ্য ক্যাডারে একজন নবীন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ডা. মোঃ রিদওয়ানুর রহমান সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে তিনি তার কর্মজীবন শেষ করেন।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ছাত্র ও চিকিৎসক সহকর্মীদের রেখে গিয়েছেন। অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারিরা শোকাভিভূত।

বিষয়:শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…