ভোগ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী রোড শো উদ্বোধন করছেন, বাংলাদেশি নেত্রী, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিদেশ থেকে অর্থ হুন্ডি না করে ব্যাংকের মাধ্যমে পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: বৈদেশিক মুদ্রা অর্জনে শুধু রেমিটেন্সের ওপর নির্ভর না করে বহুমুখি পণ্যের রপ্তানীর দিকে নজর দিতে হবে। ভোগ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিদেশে যে সব এলাকায় বাংলাদেশী কর্মীরা কাজ করেন তাদের দেখভালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






