বিনোদন

চলে গেলেন ‘হেরা ফেরি’র প্রযোজক

চলচ্চিত্রের প্রযোজক হেরা ফেরি স্মৃতি ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য প্রযোজক হেরা ফেরি এর স্মৃতি ও ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ‘হেরা ফেরি’র প্রযোজক আব্দুল গাফফার নাদিয়াদওয়ালা ওরফে এ জি নাদিয়াদওয়ালা আর নেই। রবিবার দিবাগত রাত পৌনে ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। তিনি জানান, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এ জি নাদিয়াদওয়ালা।

১৯৫৩ সালে ফিল্ম প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন এ জি নাদিয়াদওয়ালা। দীর্ঘ ৬৯ বছরের ক্যারিয়ারে ৫০টিও বেশি হিন্দি চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত ছিলেন তিনি।

প্রদীপ কুমার এবং দারা সিং অভিনীত ১৯৬৫ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘মহাভারত’ প্রযোজনার জন্য বিশেষত্ব পেয়েছেন নাদিওয়ালা। যেটি এখন অবদি ভারতের মহাকাব্য মহাভারতের উপর নির্মিত একমাত্র চলচ্চিত্র হিসেবে বিবেচিত।

এছাড়াও তিনি ‘ওয়েলকাম’, ‘হেরা ফেরি’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’ সহ বেশ কিছু সিনেমার জনপ্রিয় চলচ্চিত্রের প্রযোজক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

বিষয়:প্রযোজক বলিউড মহাভারত মারা গেছেন হেরা ফেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…