আদালত

অবন্তিকার মৃত্যু: প্রক্টর দ্বীন ইসলামের জামিন না মঞ্জুর

প্রক্টর দ্বীন ইসলামের জামিন না মঞ্জুর, ছবি তোলা হয়েছে আদালত কক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রক্টর দ্বীন ইসলামের জামিন না মঞ্জুরের সংবাদ সংক্রান্ত ছবি, যেখানে তিনি আদালত কক্ষে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারেই রাখার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে রিমান্ড শেষে আদালতে আনা হচ্ছে আরেক আসামি অবন্তিকার সহপাঠী আম্মানকে।

বুধবার (২০ মার্চ) কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, সকালে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন। দুইদিনের রিমান্ড শেষে অবন্তিকার সহপাঠী ও মামলার আরেক আসামি আম্মান সিদ্দিকীকে কুমিল্লার আদালতে নেয়া হয়েছে।

গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের নিজ বাসায় আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আত্মহত্যার আগেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার মৃত্যুর জন্য দ্বীন ইসলামকে ও আম্মানকে দায়ি করেন অবন্তিকা।

অবন্তিকার মৃত্যুর পর তার মায়ের করা মামলায় দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করা হয়। এই দুই আসামিকে রোববার কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিষয়:অবন্তিকা অবন্তিকার আত্মহত্যা জামিন না মঞ্জুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…