চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

জামিন নামঞ্জুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের (সংগৃহীত)

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ আটক ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ২৯ আগস্ট এই আদেশ দেয় আদালত। এরআগে, বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। দুপুর ১২টার দিকে অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে মিলনায়তনে ঢুকে পড়ে এবং সেখানে অংশগ্রহণকারীদের ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘খুনি’ আখ্যা দিয়ে হেনস্তা করেন।

Banglabid

সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ঐ রুমে ছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বাধা দেন। এক পর্যায়ে তার গায়ে ধরে তাকে সেখানেই বসে থাকতে বলেন। ঐ শিক্ষকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতকারাগারে পাঠানোর আদেশজামিন নামঞ্জুরমঞ্জুরুল আলমশেখ হাফিজুর রহমান কার্জনসাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসেগুনবাগিচা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT