চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাকারের কবলে প্রভাসের অফিসিয়াল ফেসবুক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আচমকাই এক বিড়ম্বনায় পড়েন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। এদিন অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজের ওয়ালে দুইটি ভিডিও দেখা যায়। যার একটির শিরোনাম ছিল ‘আনলাকি হিউম্যান’ এবং অন্যটির ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’!

দু’টি ভিডিওই বিদেশী খেলা সম্পর্কিত কৌতুক ভিডিও। যার কোনটির সঙ্গেই যোগ নেই প্রভাসের। কিন্তু কেন এমন ভিডিও পোস্ট করলেন প্রভাস? নাকি হ্যাক হয়ে গিয়েছে তার ফেসবুক পেইজ? সেই নিয়েই আশঙ্কায় ছিলেন তার অনুরাগীরা।

শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হলো। মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা জানান, তার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। যা তার টিম ঠিক করার চেষ্টা করছে। যদিও তার কিছু সময় পরেই তার অফিসিয়াল পেজটি সংরক্ষণ করা সম্ভব হয়। তার সমাজমাধ্যমের পাতায় অনুরাগীর সংখ্যা প্রায় ২৪ লাখ।

বিগত বেশ কিছু সময় ধরে ক্যারিয়ার সঙ্গ দিচ্ছে না প্রভাসকে। তার অভিনীত একের পর এক ছবি হচ্ছে ফ্লপ। এর মধ্যে রয়েছে তার অভিনীত সাম্প্রতিক মুক্তি ‘আদিপুরুষ’। ছবিতে তার সঙ্গে দেখা হয়েছিল কৃতি শ্যাননকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও যেভাবে রামায়ণের আধুনিকীকরণ হয়েছিল, তা দেখে ধিক্কার করেছিল সিনেপ্রেমীরা। প্রভাসের অভিনয়ও একেবারেইও মনে ধরেনি নেটিজেনদের।

এদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রভাসের আগামী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র লুক। ওই ফার্স্টলুকও দর্শকদের খুব একটা পছন্দের হয়নি। তাদের একটাই অনুরোধ, “ভিএফএক্সের কেরামতি দেখাতে গিয়ে দয়া করে আর একটা কার্টুন বানিয়ে ফেলবেন না”। ওই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। মুক্তির পর ছবিটি দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার বিষয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রভাসহ্যাকড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নাহিয়ান ইমন

গুজবে বিরক্ত ববি বললেন, ‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’

জুন ২৩, ২০২৬

কেন ম্যাচের মাঝেই রেগে গিয়েছিলেন মেসি

জুন ২৩, ২০২৬

পর্তুগাল আগের যেকোনো সময়ের চেয়ে ‘বেশি ঐক্যবদ্ধ’

জুন ২৩, ২০২৬

‘ডেভিড ইমন গ্রেপ্তার’ দাবি ঘিরে বিভ্রান্তি, যা বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

জুন ২৩, ২০২৬

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমা

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT