বিনোদন

তিন বছর পরে ভারত ফিরছেন প্রিয়াঙ্কা

একজন নারী তার শিশুকে কোলে নিয়ে বসে আছেন, শান্ত ও সুখী মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও শিশুর ছবি, শান্তিপূর্ণ পরিবেশে, নারী শিশুকে আদর করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ তিন বছর পর ভারত ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতিকে নিয়ে প্রথমবার ভারত যাচ্ছেন তিনি। তাই এবার ভারত ফেরাটা তার জন্য বাড়তি আনন্দের।

নিক জোনাসের সঙ্গে বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ছেড়ে কাজ করছেন হলিউডেই। করোনাকালের পুরো সময়টাতে যুক্তরাষ্ট্রেই ছিলেন অভিনেত্রী। অবশেষে দেশে ফেরার সুযোগ হলো তার।

সোমবার (৩১ অক্টোবর) ভোরে প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের বোর্ডিং পাসের ছবি পোস্ট করে লিখেন, ‘অবশেষে বাড়ি ফিরছি… দীর্ঘ তিন বছর পরে।’

চলতি বছরের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরের একটি হাসপাতালে জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার মেয়ের। পরে ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের কথা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান তারা। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন মালতি মেরি চোপড়া জোনাস।
সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়:প্রিয়াঙ্কা চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…