বিপুল ভোটে নির্বাচিত ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, তার পাশে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ।
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। এসব কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






