বাংলাদেশ

বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন

বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন নিয়ন্ত্রণে firefighting team. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ারফাইটাররা বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে আগুন লাগা প্রাইভেটকারে আগুন নেভানোর চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর গাড়িটিতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেরিয়ে আসেন। কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, আগুন লাগার কারণ জানা যায়নি।

বিষয়:প্রাইভেটকার ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…