চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বনভূমির পেছনে কেট মিডলটন সুন্দর পোশাকে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজার পরিবারে আবারও ক্যান্সারের হানা। কিছুদিন আগে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর। এবার জানা গেছে, রাজার পুত্রবধূ এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে কেমোথেরাপির চিকিৎসাও।

শনিবার ২২ মার্চ সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি তিনি নিজেই প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, তিনি জানুয়ারি মাসে একটি সার্জারি করিয়েছিলেন। তারপর আসা কিছু টেস্টের রিপোর্টে জানা গিয়েছে ৪২ বছর বয়সী প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত।

Banglabid

কেট জানান, ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পর আপাতত তার কেমেথোরাপি চলছে। সম্প্রতি তিনি জানতে পেরেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত। গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হওয়ার পর তার কিছু টেস্ট হয়। টেস্টের যে সমস্ত রিপোর্ট এসেছে, তার মাধ্যমেই জানা যায়, ব্রিটেনের রাজ পরিবারের বধূ আক্রান্ত হয়েছেন ক্যানসারে।

উল্লেখ্য, জানুয়ারি মাসে ২ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন কেট।

কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি। ভিডিওতে তিনি নিজে এই কঠিন লড়াইয়ের বাস্তব সত্যটি জানান।

Reneta

তিনি বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে যে আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’

ব্রিটিশ রাজবধূ কেট স্বীকার করে নিয়েছেন যে, তার কাছে এই ক্যান্সারের খবর বেশ বড় ধাক্কা। তিনি বলছেন, ‘এটি অবশ্যই একটি বিশাল ধাক্কা হিসেবে এসেছিল, এবং উইলিয়াম যা যা করা দরকার করছেন এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি’।

এর আগে ফেব্রুয়ারি মাসে খবর এসেছিল যে, রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত। তার জেরে তার রাজকার্যেও বেশ কিছুটা বিরতি নিতে হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূপ্রিন্স উইলিয়ামরাজার পুত্রবধূ ক্যান্সারে আক্রান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT