আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবারের খেতাব হারাতে পারেন প্রিন্স হ্যারি ও মেগান

প্রিন্স হ্যারি ও মেগান ব্রিটিশ রাজপরিবারের খেতাব হারানোর সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্স হ্যারি ও মেগান ব্রিটিশ রাজপরিবারের খেতাব হারানোর আলোচনা চলাকালে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজপরিবারের প্রস্তাবিত নতুন আইনের অধীনে রাজকীয় উপাধি হারাতে পারেন ব্রিটেনের বর্তমান রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল।

এনডিটিভির তথ্য অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের কনজারভেটিভ মেম্বার অফ পার্লামেন্ট বব সিলির মতে, প্রিন্স হ্যারির সাসেক্সের ডিউক এবং স্ত্রী মেগান মার্কেলের সাসেক্সের ডাচেস উপাধি থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি বিল পাশ হতে পারে।

সিলি বলেন, আমি রিপাবলিকান নই, রাজতন্ত্রকে সমর্থন করি। তাই রাজপরিবারের বাকিদের সাথে এই দম্পতির বিবাদের সর্বশেষ পর্বের পর, সংসদ এবং প্রিভি কাউন্সিলের একটি বিকল্প বিবেচনা করা উচিত বলে মনে করি।

বব সিলি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে, আমি সাসেক্সের ডিউক এবং ডাচেসের রাজকীয় উপাধি ছিনিয়ে নেওয়ার জন্য সংসদে একটি বিল পেশ করব।

তিনি বলেন, আমার লক্ষ্য সহজ। কেউ রাজকীয় হতে না চাইলে সেই সিদ্ধান্ত আমরা সম্মান করব। কিন্তু তারা যদি জাতির জীবনে গুরুত্ব রাখে এমন একটি পরিবারকে ট্র্যাশ করে, তবে তাদের উপাধি এবং সুযোগ-সুবিধাগুলো আর রাখা উচিত নয়।

এই বিষয়ে রাজা চার্লস এবং তার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের মধ্যে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিষয়:প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবার মেগান মেগান মার্কেল রাজা চার্লস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…