ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তান-শ্রীলঙ্কা-ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

টানা তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ধস দেখে স্বাগতিক পাকিস্তান। দিলশান মাদুশঙ্কার পেসের সামনে দাড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা। তার ৫ উইকেট শিকারের পর সহজেই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে সফরকারী শ্রীলঙ্কা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে পাকিস্তান। ২৫.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় স্বাগতিক পাকিস্তান। জবাবে নেমে ১৮.১ ওভারে ৮ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট ফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরা। লিগপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের, আগের তিন ম্যাচেই হেরেছে ইংলিশরা।

শুরুতেই ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। লঙ্কান পেস আক্রমনের সামনে দাড়াতেই পারেনি ব্যাটাররা। ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। দলীয় সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। হাসান নাওয়াজ, আরাফাত মিনহাজ ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেও বাকিরা কেউ পারেননি। নাওয়াজ ১৭ এবং শাহিন ১৫ রান করেন। পাকিস্তান অলআউট হয় ১১০ রানে।

লঙ্কান বোলারদের মধ্যে ৫ উইকেট নেন দিলশান মাদুশঙ্কা। শাহান আরাচ্চিগে ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনীতে ৫০ রান তোলেন দুই ওপেনার। আভিস্কা ফের্নান্দো ১৭ বলে ১৬ রান করে আউট হন। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। অধিনায়ক কুশল মেন্ডিস আউট হন ৮ রানে। পরে কামিন্দ মেন্ডিস ও পবন রত্নায়েকে মিলে জয় নিশ্চিত করেন। কামিন্দু ৬২ রানে এবং রত্নায়েকে ২৩ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আরাফাত মিনহাজ।

বিষয়:ত্রিদেশীয় সিরিজে দিলশান মাদুশঙ্কা পাকিস্তান শ্রীলংকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…