চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর জনসভা: যশোর জুড়ে সাজ সাজ রব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
রাজনীতি
A A
জনসভায় হাজারো মানুষ অংশগ্রহণ করছে, অনেকেই ক্যামেরায় ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাঁচ বছর পর আজ যশোর শামস উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে যশোরে সাজ সাজ রব পড়েছে, নেতা-কর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো এসে হাজির হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে সকাল থেকেই যশোর শহরের বিভিন্ন সড়কে রঙিন পোশাকে নারী-পুরুষ কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে আসছেন। যশোর জেলা ছাড়াও আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জেলা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন। স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষে যশোর এখন একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।

Banglabid

আওয়ামী লীগের নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে শুধুমাত্র যশোরের আওয়ামী লীগ নেতাকর্মীরাই নয়, বরং গোটা দক্ষিণাঞ্চলের জনগণের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

যশোর স্টেডিয়ামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ যশোর ও এর আশপাশের জেলাগুলোর কোন মানুষ বাড়িতে বসে থাকবে না। তারা সকলেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাষণ শুনতে জনসভায় আসবেন। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ শেখ হাসিনার জনসভায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘এক সময়ে সন্ত্রাসবাদের জনপদ যশোর- আওয়ামী লীগের শাসন আমলে এখন উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। আর তাই আজ এই জনসভাকে কেন্দ্র করে যশোর জনসমুদ্রে পরিণত হবে।’

তিনি বলেন, ‘বস্তুতপক্ষে, আজকের এই জনসভায় যশোর বিএনপি-জামায়াত অপশক্তির পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে গর্জে উঠবে। কারণ, তারা এখনো সক্রিয়।’

Reneta

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেছেন, জনসভার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তারা প্রধানমন্ত্রীর এই জনসভাকে সামনে রেখে ব্যাপক মাইকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। করোনার কারণে প্রধানমন্ত্রী প্রায় তিন বছর পর, এই প্রথম ঢাকার বাইরে কোন জনসভায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানানের পাশাপাশি রঙিন খিলান ও তোরণ দিয়ে নগরীর বিভিন্ন সড়ক সজ্জিত করা হয়েছে। নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানাতে দাড়াটানা মোড়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গারিবশাহ্ রোড ও অন্যান্য এলাকা ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টার দিয়ে সজ্জিত করেছে।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী সাম্প্রতিক দলীয় ফোরাম মিটিংয়ে এখন থেকে দলকে আরো বেশি সময় দেয়ার ইচ্ছা ব্যক্ত করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফর করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এর অংশ হিসেবে প্রথম জনসভাটি যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর এখানে এক জনসভায় ভাষণ দেন। ৫০ বছর পর তাঁর বড় মেয়ে শেখ হাসিনা একই স্থানে জনসভায় ভাষণ দেবেন।

জনসভার মঞ্চটি নৌকার আদলে নির্মাণ করা হয়েছে। পাঁচ বছর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে শেখ হাসিনা নির্বাচনী জনসভায় ভাষণ দেন।

জনসভায় অংশগ্রহণকারী মানুষজনের ছবি, যশোরে প্রধানমন্ত্রীর জনসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে এই জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রধানের দেশব্যাপী প্রচারাভিযান শুরু হবে। এরপর তিনি ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় সভাবেশে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন। এসব জনসভায় দলীয় সভাপতি তাঁর ভাষণে জনগণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও নতুন বার্তা দেবেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাসিম সাংবাদিকদের বলেন, যশোরে শেখ হাসিনার জনসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁকে স্বাগত জানাতে এ অঞ্চলের সর্বস্তরের জনগণ প্রস্তুত রয়েছে। করোনার কারণে আওয়ামী লীগ প্রধান ২৭ মাস পর ঢাকার বাইরে কোন জনসভায় অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘জনসভায় বিএনপি-জামায়াতের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের বিরুদ্ধেও সবাইকে সতর্ক করা হবে। এছাড়াও জনগণকে মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হবে।’

যশোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, এই জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্য তাদের রয়েছে। যশোরের বিভিন্ন উপজেলা ও আশপাশের উপজেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই জনসভায় যোগ দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে এক দিনের সফরে আজ যশোর পৌঁছেন। সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বিএএফ একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন। বিকেলে আওয়ামী লীগ সভাপতি যশোর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর জনসভাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT