চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা আজ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে, জনসমাগমের জন্য সাজানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
উন্নয়ন ও নির্বাচনী বার্তা দিতে দশ বছর পর আজ চট্টগ্রামে জনসভা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নগরীর পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা উপলক্ষে পুরো বন্দরনগরী সেজেছে বর্ণিল সাজে। ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ তৈরি করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে। এদিকে জনসভাস্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, লক্ষ মানুষের সমাগম হবে যা মাঠ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার রাস্তায় ছড়িয়ে পড়বে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






