দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন, দেশের অস্থিতিশীলতা রোধে হুঁশিয়ারি দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নির্বাচন বানচাল করতে না পেরে অন্যভাবে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে তাদের হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে ভরা মৌসুমেও হঠাৎ চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি ও গার্মেন্টস খাতে সংকট সৃষ্টির চেষ্টাকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেছেন, এসব ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি বলেন, এদেশে কিছু আঁতেল শ্রেণী আছে যাদের কিছুই ভালো লাগে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



