প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির (দ্বিতীয় পর্যায়ের) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর আগামী অক্টোবর থেকে সারাদেশে পর্যায়ক্রমে এ কর্মসূচি চালু হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। এ জন্য কাউকে কোথাও যেতে হবে না। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
এর আগে গত ১০ মার্চ ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম বা প্রথম ধাপ চালু করা হয়েছিল। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুনের মধ্যে মোট ৪০ লাখ ২০ হাজার পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।







