চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

খাল পুনঃখনন কার্যক্রম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ (২৩ মে) শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে উদ্‌যাপিত হতে যাচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী। আগামী সোমবার কবির জন্মদিন হলেও পবিত্র ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার আগেভাগেই শুরু হচ্ছে অনুষ্ঠানসূচি। শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।

সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জায়। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও বাড়ানো হয়েছে।

এদিকে নজরুলজয়ন্তীর উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, ১৯৭৯ সালে একই খালের খননকাজ উদ্বোধন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

Reneta

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানত্রিশালপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT