বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন, বিমানবন্দরে স্বাগত।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরে স্বাগত জানানো হয়, ফুলের তোড়া গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রাত দশটা ত্রিশ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখান থেকে হোটেল লোটে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। নিউইয়র্কে অবস্থানাকালীন সময়ে তিনি সেখানেই থাকবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়া ছাড়াও কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:জাতিসংঘজাতিসংঘ সাধারণ পরিষদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…