বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করেছিল: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসে আছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ২০ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি সামনে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তিস্বার্থে কেউ দেশের এত বড় ক্ষতি করতে পারে তা আমার জানা ছিল না। ব্যাংকের এমডি পদের লোভে একজন ব্যক্তি বিশ্বব্যাংকের অর্থায়ন আটকে দেন। তার সঙ্গে আরও কিছু ব্যক্তি সহায়তা করেছেন।

তাদের ষড়যন্ত্রে ও মিথ্যা তথ্যে বিশ্বব্যাংক একটা পর্যায়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে যায়।

তিনি বলেন, ব্যাংকের একটা এমডি পদ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে ওই ব্যক্তির কাছে। পদটা চলে যাওয়ায় তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সরে যাওয়ার পর আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে, দেশের টাকায় পদ্মা সেতু হবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ পদ্মা সেতু দৃশ্যমান।

বিষয়:প্রধানমন্ত্রী বিএনপি শেখ হাসিনা সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…