পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা চান ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত
রাজধানীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদে পরিচালিত অভিযানে তিনি এ আহ্বান জানান।
আব্দুস সালাম বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশন নিয়মিত নজরদারি করবে। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণ কিংবা সহিংসতা সৃষ্টি করে এখন আর জনসমর্থন আদায় করা সম্ভব নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



