বাংলাদেশ

নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন, পেছনে পহেলা বৈশাখের সাজসজ্জা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন, পেছনে পহেলা বৈশাখের সাজসজ্জা ও উৎসবের আলোকসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সব অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে দেশের সব গণমাধ্যমে প্রচারিতব্য এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরও একটি বছর পার করেছে।

বিষয়:পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…