ওবায়দুল কাদেরের বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের সময় এক নারী নেত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। প্রয়াত ফেরদৌস আরার স্বামী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২০ সালে মারা গেছেন।
ফেরদৌস আরার নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব মেরুল বাড্ডায় তার বাড়িতে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






