বাংলাদেশ

গজল শিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গজল শিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে শোক প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কিংবদন্তি গজল ও চলচ্চিত্র সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল (২৬ ফেব্রুয়ারি) সোমবার রাতে একটি শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন যাবত অসুস্থ থাকা পঙ্কজ উদাস গতকাল ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়:পঙ্কজ উদাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…