যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি, মানবজাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী, বৈশ্বিক সঙ্কট বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না উল্লেখ করে উন্নয়ন সহযোগী এবং উন্নত দেশসমূহকে উন্নয়ন যাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।







