১৮ সেপ্টেম্বরের মধ্যে চার দফা দাবি পূরণ না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বলেছেন, ৩৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। বারবার দাবি জানানো হলেও প্রধান শিক্ষকদের দশম গ্রেডের জিও জারি করা হয়নি। বছরের পর বছর পদোন্নতি নেই সহকারি শিক্ষকদের।







