চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় শোকের দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৫
শিক্ষা
A A
প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত বই ও শিক্ষার্থীদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এটিই চূড়ান্ত নয়; জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পর দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

Banglabid

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

Reneta

আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপরীক্ষা স্থগিতপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসরকারি প্রাথমিক বিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT