ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিতে বিস্মিত এবং বিরক্ত খোদ পাইকারি বিক্রেতারা। আড়তদাররা জানালেন, মান এবং জাত ভেদে চালের দাম কেজিতে ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ঈদ উল আজহার পর দাম চড়া সোনালী জাতের মুরগীর, সবজির বাজারও চড়া। তবে আলু, ডাল, তেল, পেঁয়াজসহ মুদি দোকানের নিত্যপণ্যের দাম একইরকম রয়েছে। সরকারকে শোষকের ভূমিকা থেকে বেরিয়ে সেবকের ভূমিকায় এসে বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন ভোক্তারা।






